ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাসী গোষ্ঠীকে রুখতে আবারও ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে সতর্ক বিএনপি সাত দশকের রীতি ভেঙে ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানালেন শি ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৮ ডাকাত আটক প্রধানমন্ত্রী: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে হামলার ভিডিও ধারণ করায় যুবকের প্রাণহানি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ সিরাজগঞ্জে স্ত্রীকে প্রাণনাশের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সন্ত্রাসী গোষ্ঠীকে রুখতে আবারও ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি রাজনৈতিক দলকে সরাসরি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যখন সরকার একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে, তখন এই বিতাড়িত ও পলাতক ফ্যাসিস্ট অপশক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সংসদে আলোচনার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছি, ঠিক সেই সময় পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে গুম, হত্যা ও নির্যাতনের মতো অপরাধের সঙ্গে জড়িত এই গোষ্ঠীটির চরিত্র বিন্দুমাত্র বদলায়নি। দেশের ভেতর হোক কিংবা বিদেশে, তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে। সরকারের নীতিনির্ধারক ও প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার অপচেষ্টা এবং ইতালিতে একজন নারীশিল্পীর ওপর বর্বরোচিত আক্রমণের ঘটনা তাদের সন্ত্রাসী মানসিকতারই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। কথায় বলে, চোর না শোনে ধর্মের কাহিনি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই পরিচয়- তারা সন্ত্রাসী। গত কয়েক দিনের ঘটনাতেও বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

এনসিপির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, এনসিপি সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার পাশাপাশি দলটির আমেরিকা সফরকালেও তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে। এই গোষ্ঠীটির পলাতক নেত্রী নিজের অনুসারীদের জনগণের ঘরবাড়িতে আগুন দেওয়ার এবং হত্যার উদ্দেশ্যে তালিকা তৈরির নির্দেশ দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার তোয়াক্কা না করে অগ্নিসংযোগ ও সহিংসতার পথ বেছে নেয়, তারা রাজনৈতিক দল হতে পারে না। ২০২৪ সালের মতো এবারও দেশবিরোধী এই অপশক্তিকে রুখতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের শান্তি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই সন্ত্রাসী চক্রকে প্রতিহত করার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন

সন্ত্রাসী গোষ্ঠীকে রুখতে আবারও ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬