ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে স্ত্রীকে প্রাণনাশের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬টি নতুন প্রকল্প অনুমোদন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত করবে বাংলাদেশ স্বর্ণালংকারের লোভে মাকে মৃত্যুর ঘটনা, ছেলেসহ গ্রেপ্তার তিন সাভারে শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে আতঙ্ক, ৩০ কারখানা বন্ধ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

  • আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরে ব্যাপক বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মালিকের বাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা সড়ক অবরোধ করে রাখায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতির এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শ্রমিকেরা। পাশাপাশি বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভের মুখে বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এলাকার অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বড় ধরনের সংঘাত ও শ্রমিক অসন্তোষের জেরে মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকেই শ্রমিকেরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে রাস্তা অবরোধের চেষ্টা চালায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের সরিয়ে দিলেও শ্রমিকেরা ইট-পাটকেল নিক্ষেপ করে নতুন করে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬