ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলের কালিয়ায় শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত সন্ত্রাসী গোষ্ঠীকে রুখতে আবারও ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে সতর্ক বিএনপি সাত দশকের রীতি ভেঙে ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানালেন শি ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৮ ডাকাত আটক প্রধানমন্ত্রী: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে হামলার ভিডিও ধারণ করায় যুবকের প্রাণহানি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ

নড়াইলের কালিয়ায় শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত

  • আপডেট সময় : ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের কালিয়ায় বুধবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হামলাকারীরা শোভাযাত্রায় থাকা একাধিক মোটরসাইকেল ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে ৪০-৫০টি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে তারা শোভাযাত্রা করছিলেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটতলা সংলগ্ন সড়ক দিয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎপেতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৩০০-৪০০ নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।

হামলার এক পর্যায়ে হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), শাহীন ও সোহেল শেখসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়। পথিমধ্যেই তারা মৃত্যুবরণ করেন।

নিহত সোহেল শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া সার্কেলের এএসপি রবিন হালদার। এছাড়া কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

নড়াইলের কালিয়ায় শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত

আপডেট সময় : ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬