ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

  • আপডেট সময় : ১১:১৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকদিনের চলমান সহিংসতার জেরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সড়কে জনসাধারণের চলাচলও সীমিত। শহরের বিভিন্ন মোড়ে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। বিশেষ করে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। এছাড়া মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গোপালগঞ্জ সদরে কোনো ধরনের মিছিল বা অবরোধ কর্মসূচি দেখা যায়নি, বরং সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

স্থানীয় দলীয় নেতা-কর্মীদের দাবি, সকাল ১০টার পর থেকে অবরোধ কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজে বাধা না দিলে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালিত হবে বলে তারা জানিয়েছেন। বর্তমানে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকছেন, সব মিলিয়ে পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক ও উদ্বেগজনক পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

আপডেট সময় : ১১:১৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬