ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

  • আপডেট সময় : ১২:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 7
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে বুধবার (১৮ নভেম্বর) রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নাজিরপুরের তারাবুনিয়া গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে ৫০-৬০ জনের একটি দল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া উপজেলা সদরে অবস্থিত সাবেক এই মন্ত্রীর দ্বিতল বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকেই বাড়িগুলো তালাবদ্ধ ও পরিত্যক্ত ছিল। নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের ৫ আগস্টের পর থেকেই বাড়িটি তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল।

সিরাজগঞ্জেও একই ধরনের অস্থিরতা দেখা গেছে। সেখানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর পরপরই সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার বিকেল ও সন্ধ্যা নাগাদ এসব ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, রাত ৯টা পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীর কাফরুলেও রাজনৈতিক হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, যা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়ি। কাফরুল থানা পুলিশ জানিয়েছে, প্রায় ২০-২৫ জনের একটি মিছিল বাড়িটিতে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় একটি মোটরসাইকেল ও সোফায় আগুন দেওয়া হয়। যদিও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বাড়ির কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়েছে। সরকার পতনের পর থেকেই সাচ্চু আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনের পাশের ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাতে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় একদল যুবক মিছিল নিয়ে গিয়ে কার্যালয়ের গেট ভেঙে পেট্রল ঢেলে আগুন দেয়।

পরে কার্যালয়ের সামনেও কাঠ ও কাগজ দিয়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করা হয়।

একই রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও আগুন দেওয়া হয়। এ বিষয়ে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ উদ্দিন দাবি করেন, গোপালগঞ্জ থানায় হামলা ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে আওয়ামী লীগের কার্যালয় ও বাহাউদ্দিনের কার্যালয়ে হামলার ঘটনায় তাঁরা সরাসরি মন্তব্য না করে জানান, বিক্ষুব্ধ জনতা এ কাজ করতে পারে।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলার তিনটি স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা চালানো হয়েছে। বুধবার ভোরে জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরার লাটিমী ও কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এসব ঘটনা ঘটে। অন্যদিকে খুলনায় ঢাকা-খুলনা রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নামটি মুছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার নগরীর সোনাডাঙ্গা ও রয়েল চত্বরের কাউন্টারে গিয়ে তাঁরা ব্যানার লাগিয়ে ও কালি দিয়ে এই নাম মুছে দেন।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশনে মহানগর যুবদল, সিলেটে যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক কর্মসূচি পালন করে। এছাড়া ঝিনাইদহ, নাটোর, পিরোজপুর ও ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপির কার্যনির্বাহী সভা এবং জিয়ানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়েও জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ১২:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬