ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

  • আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গভীর রাতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই নাশকতার ঘটনা ঘটে। কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে ভেতরে বোমা নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং দায়িত্বরত গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর তথ্যানুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরিহিত এক ব্যক্তি ইউনিয়ন পরিষদে প্রবেশ করে। সে প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা চালায় এবং পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। একই সময়ে সে পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন ধরিয়ে দেয়।

বিস্ফোরণ ও আগুনের শব্দ শুনে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী দ্রুত এগিয়ে এসে চিৎকার শুরু করেন। তার ডাকে সাড়া দিয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। তিনি জানান, অন্ধকার সুযোগে দুর্বৃত্তরা জানালার কাঁচ ভেঙে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত অপরাধীদের পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬