ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন, তিন মাস পর

  • আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 8
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন মাস ধরে মধ্যপ্রাচ্যের জলসীমায় দায়িত্ব পালনের পর এবার সেই এলাকা ছেড়ে চলে গেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। ইউএস নেভাল ইনস্টিটিউটের সংবাদ মাধ্যম ইউএসএনআই নিউজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্যাসিফিক ফ্লিটের এক মুখপাত্র জানিয়েছেন, জাপানভিত্তিক এই রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের নির্ধারিত অভিযান এলাকায় অবস্থান করছে। তবে এই রণতরীর সঙ্গে বর্তমানে কোন কোন সহযোগী নিরাপত্তা জাহাজ রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চলতি বছরের ১৯ আগস্ট ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের দায়িত্ব গ্রহণের জন্য মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এটি যখন ওই অঞ্চলে মোতায়েন ছিল, তখন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী ছিল না। গত মে মাসের শেষ দিকে জাপানের ইয়োকোসুকা ঘাঁটি থেকে যাত্রা শুরু করা রণতরীটি এখন নিজ ঘাঁটিতে ফিরছে কি না, নাকি অন্য কোনো গন্তব্যে রয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে জর্জ ওয়াশিংটন সরে যাওয়ার আগেই গত রোববার ওই অঞ্চলে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন রণতরীভিত্তিক স্ট্রাইক গ্রুপ অবস্থান করছে, যার মধ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল মাস থেকে আরব সাগরে রয়েছে। এই রণতরী সরানোর বিষয়টি এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকেই এই সংঘাতের সূত্রপাত হয়।

ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে ধারাবাহিকভাবে অভিযোগ করা হচ্ছে যে, ইরান তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের জন্য বড় ধরনের হুমকি। তবে তেহরান বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বেসামরিক প্রয়োজনে পরিচালিত।

দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে আছে। জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। জুলাই মাস থেকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে, যার প্রভাব পড়ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনীতি এবং ভূ-রাজনীতিতে।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন, তিন মাস পর

আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬