ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত

  • আপডেট সময় : ০১:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 9
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৭ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ঘোষিত এই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ভার গ্রহণ করতে হলো। ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় এই রায় দিয়েছে বৈশ্বিক আদালতের বিচারক প্যানেল। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, মিয়ানমারের কর্মকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদানে দেশটি আইনগতভাবে বাধ্য। ক্ষতিপূরণের সুনির্দিষ্ট শর্তাবলি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা এই মামলাটি ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে রাষ্ট্রগুলোকে কীভাবে বিচার করা হয়, তার প্রভাব বোঝার জন্য সরকার, আইনজীবী, মানবাধিকার সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। এই ঐতিহাসিক রায়েপ্রধান পক্ষগুলো ও বিশ্বনেতাদের প্রতিক্রিয়া নিচে তুলে ধরা হলো। যুক্তরাষ্ট্র: একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, আইসিজে’র রায়ের প্রভাব মূল্যায়ন করতে যুক্তরাষ্ট্র এটি পর্যালোচনা করছে। দেশটির সরকার জানায়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেয়ার বাধ্যবাধকতা ১৯৪৮ সালের গণহত্যা সনদের সব স্বাক্ষরকারী রাষ্ট্রের। জাতিসংঘের মানবাধিকার সংস্থা: জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ফলকার তুর্ক জানান, এই রায়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, মিয়ানমার মানবজাতির জানা সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটির জন্য দায়ী। তিনি আরও জানান, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজে’র এই যুগান্তকারী রায়কে স্বাগত জানিয়ে মিয়ানমারকে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। ঢাকা বলছে, এই রায় রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান—অর্থাৎ তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ প্রশস্ত করতে পারে। এছাড়া জাতীয় ঐক্য সরকার—যা মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী হিসেবে পরিচিত—তারাও আদালতের রায় এবং কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতে এমন নৃশংসতা রোধে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকার: সাবেক নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের অবশিষ্ট সদস্যদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার জানায়, তারা আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্ব এবং এর রায়কে সম্মান করে। তিনি পুনর্ব্যক্ত করেন, এ ধরনের ভয়াবহ কাজের জন্য দায়মুক্তি চলতে পারে না।

গাম্বিয়া সরকারের পক্ষ থেকে এ রায়কে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার এক ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করা হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই রায় ভুক্তভোগীদের দীর্ঘ প্রতীক্ষিত সুবিচার নিশ্চিত করেছে এবং দায়মুক্তির সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে ন্যায়বিচারের নিদর্শন উল্লেখ করে মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত অনুসরণের তাগিদ দিয়েছেন। শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ১৩ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা ও রাখাইনের অভ্যন্তরীণভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এটি ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সংস্থাটি জানায়, এই অঞ্চলে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশে। এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে ১ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রয়েছে। তিনি যোগ করেন, ন্যায়বিচারের সিদ্ধান্ত হয়েছে, তবে তা এখনো কার্যকর হয়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আদালতের রায়টি বিশদ পর্যালোচনার কথা জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গণহত্যার আইনি ব্যাখ্যা ও আদালতের রাজনীতিকরণ রোধে তারা সতর্ক। অন্যদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তকে রোহিঙ্গাদের ওপর চালানো দীর্ঘদিনের নিপীড়নের স্বীকৃতি ও ন্যায়বিচারের বিরল দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছে। ব্রিটিশ সরকার মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পাশাপাশি দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং বিষয়টিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে। একই সাথে আদালতকে রাজনীতিকরণ থেকে রক্ষা করার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

মিয়ানমারের ২১৯টি রোহিঙ্গা ও সুশীল সমাজ সংগঠনের একটি জোট এক যৌথ বিবৃতিতে সামরিক নেতৃত্বের ফৌজদারি জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছে। জাস্টিস ফর মিয়ানমারের এই দাবিকে সমর্থন জানিয়ে উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ওয়াই ওয়াই নু বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে সামরিক বাহিনী রোহিঙ্গাদের পরিচয় মুছে ফেলার ও তাদের দুর্ভোগ অস্বীকার করার যে মিথ্যা বয়ান তৈরি করেছিল, এই রায়ের মাধ্যমে তার অবসান ঘটেছে। আদালতের এই আদেশ ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচারের নতুন পথ খুলে দিয়েছে বলে মন্তব্য করেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি। এক্সে দেয়া এক পোস্টে তিনি আরো বলেন, রোহিঙ্গা জনগণের দুর্ভোগ মানবতার ওপর একটি কলঙ্ক।

তবে অ্যাক্টিভিস্ট নে সান লুইন মনে করেন, শুধুমাত্র রায়েই ন্যায়বিচার সম্পন্ন হয় না। রোহিঙ্গাদের প্রকৃত ন্যায়বিচার পেতে হলে তাদের নাগরিকত্ব পুনরুদ্ধার, পরিচয়ের স্বীকৃতি এবং রাখাইনে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সামগ্রিকভাবে, বিশ্বজুড়ে নীতিনির্ধারক ও মানবাধিকার কর্মীরা এই রায়কে মিয়ানমারের বিরুদ্ধে একটি আইনি বিজয় হিসেবে দেখছেন, যা ভুক্তভোগীদের জন্য প্রতিকার পাওয়ার আশা জাগিয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত

আপডেট সময় : ০১:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬