সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 6
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের ‘এসো কার্নিভাল’ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ক এক মতবিনিময় সভায় এই কর্মসূচি পালন করে জেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়।
























