ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

  • আপডেট সময় : ০৯:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 8
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিখ বিচ্ছিন্নতাবাদী এবং খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। সমনটি দিল্লির আদালতের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

শুক্রবার এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি স্পষ্টভাবে জানান, দিল্লি এ ধরনের ভিত্তিহীন মামলা প্রত্যাখ্যান করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পান্নুনের আনা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং ভারত এগুলো আমলে নিচ্ছে না। তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার।

যুক্তরাষ্ট্রের আদালতে করা এই মামলায় দোভাল ও গোয়েলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এর প্রেক্ষিতে আদালত সমন জারির নির্দেশ দিলেও ভারত সরকার এ ধরনের আইনি তৎপরতাকে গুরুত্ব দিতে নারাজ। দেশটির সরকারের ভাষ্যমতে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি আইনি পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

আপডেট সময় : ০৯:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬