ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় : ১০:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটি সমঝোতা করা প্রয়োজন যা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে স্থায়ীভাবে নিবৃত্ত রাখবে।

ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে নিজের অনাগ্রহের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি কখনই এতে খুব বেশি আগ্রহী ছিলেন না। তবে দেশটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ইরানি শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের নতুন নেতৃত্ব আগের তুলনায় ‘বেশি যুক্তিবাদী’ বলে ট্রাম্প দাবি করেন। তবে বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, তারা একদিন চুক্তি করলেও পরদিন তা ভঙ্গ করার প্রবণতা দেখায়। ইরানের সঙ্গে এই সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের আরও বক্তব্য পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১০:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬