সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 0
চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। আন্দোলন চলাকালে তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়।
এর আগে ১৭ নভেম্বর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই আদালত তাকে সাত দিনের রিমান্ডে দিয়েছিলেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট আব্দুল মোতালিব ধানমন্ডি এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। সাবেক মেয়র সাঈদ খোকন এই মামলার ২৯ নম্বর আসামি।
























