ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মজুরি কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে মতভেদ ইউএনওদের নিয়ে বিশেষ সম্মেলন, অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে বড় দরপতন রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা কোমরের পেশি মজবুত করতে ঘরেই করুন সহজ ৩ ব্যায়াম কক্সবাজারে অটোরিকশা-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১

নতুন মজুরি কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে মতভেদ

  • আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের পোশাক কারখানায় নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে বিপরীতমুখী অবস্থান দেখা দিয়েছে। মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে একদল শ্রমিক কাজে যোগ দিলেও, অন্য একটি অংশ এই কাঠামো প্রত্যাখ্যান করে বিক্ষোভ প্রকাশ করছেন। বুধবার সকালে বিভিন্ন কারখানায় এমন চিত্র দেখা যায়।

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ আলোচনার পর নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বর মাস থেকেই নতুন এই মজুরি কাঠামো কার্যকর করা হবে।

মজুরি বৃদ্ধির ঘোষণায় সন্তোষ প্রকাশ করা শ্রমিকরা জানিয়েছেন, তারা অহেতুক আন্দোলন না করে শান্ত পরিবেশে স্বাভাবিক উৎপাদনে ফিরতে চান। তবে নাওজোর ও ইটাহাটা এলাকাসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা এ হার মানতে নারাজ। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অন্তত ১০টি কারখানা কর্তৃপক্ষের নির্দেশে ছুটি ঘোষণা করা হয়। মালিকপক্ষ নতুন কাঠামোর নোটিশ টানিয়ে দিলেও অনেক শ্রমিক এখনো এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা পাওয়ার অপেক্ষায় আছেন।

শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, এপিবিএন ও পুলিশসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

নতুন মজুরি কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে মতভেদ

আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬