ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫৭০০ টাকার বিপরীতে ২২ হাজার দাবি সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর বিএমইউতে রোবটিক সার্জারি বিষয়ক বিশেষজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর বাঁচলেন মার্কিন নারী মনপুরায় তিন দিনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শুরু শুটিং সেটে অসুস্থ হয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান চিফ প্রসিকিউটর: ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি মৃত্যুর ঘটনা করেছে জিয়াউল আহসান ১৫ ও ১৬ ডিসেম্বরে অস্থিতিশীলতার ছক আ.লীগের, শঙ্কা শফিকুল আলমের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫৭০০ টাকার বিপরীতে ২২ হাজার দাবি

  • আপডেট সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে, তা নিয়ে অচলাবস্থা কাটছে না। মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিক ও শ্রমিকপক্ষ তাদের নিজ নিজ অবস্থানে অনড় থাকায় মজুরি নিয়ে কোনো ঐকমত্য হয়নি। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উভয় পক্ষের লিখিত প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টার দিকে চেয়ারম্যান আজাদ সুবহানি জানান, মালিকপক্ষ চতুর্থ গ্রেডে শুরুতে ১৫ হাজার টাকা এবং পরবর্তী সময়ে ১৫ হাজার ৫০০ টাকার প্রস্তাব দিয়েছিল। সবশেষ তারা চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব করেছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ২২ হাজার টাকা মজুরির দাবি জানিয়ে আসছে। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়।

মালিকপক্ষের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা, তৃতীয় গ্রেডে ১৬ হাজার ৯৯৬ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৭ হাজার ৮৮৭ টাকা এবং প্রথম গ্রেডে ১৮ হাজার ৮২৮ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এর বিপরীতে শ্রমিকপক্ষের প্রস্তাবে চতুর্থ গ্রেডে ২২ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ২৭ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৩০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ৩৫ হাজার টাকা মজুরির দাবি তোলা হয়েছে। মালিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, গ্রেড-৪ এর মজুরি ১৫ হাজার ৭০০ (নিম্নতম), গ্রেড-৩ এ ১৬ হাজার ৯৯৬, গ্রেড-২ এ ১৭ হাজার ৮৮৭ এবং গ্রেড-১ এর মজুরি ১৮ হাজার ৮২৮ টাকা।

এর আগে সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান আসেনি। ওই সভায় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হলেও উভয় পক্ষের দাবির মধ্যে বড় ব্যবধান থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের হয়ে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা নিরসনে সরকার গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা কাজে ফেরেন। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার দাবি তোলে। তখন মালিকপক্ষকে প্রস্তাব দেওয়ার জন্য ১৬ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে সেই সভা স্থগিত হওয়ায় শিল্পাঞ্চলে আবারও অস্বস্তি দেখা দেয়। বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।

নিউজটি শেয়ার করুন

পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫৭০০ টাকার বিপরীতে ২২ হাজার দাবি

আপডেট সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬