ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা কোমরের পেশি মজবুত করতে ঘরেই করুন সহজ ৩ ব্যায়াম কক্সবাজারে অটোরিকশা-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১ ফিরে এলে শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত: হাসনাত আবদুল্লাহ পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫৭০০ টাকার বিপরীতে ২২ হাজার দাবি সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর বিএমইউতে রোবটিক সার্জারি বিষয়ক বিশেষজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর বাঁচলেন মার্কিন নারী মনপুরায় তিন দিনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শুরু

রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

  • আপডেট সময় : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তার মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। দেশে ফেরার জন্য তাকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রেও তিনি সরকারের কাছে একই ধরণের রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে দাবি করা হয়েছে, যেহেতু তাকে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানো হয়েছে, তাই বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা বর্তমান সরকারেরই দায়িত্ব। রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বানরোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে।

২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেছিলেন শেখ হাসিনা। জাতিসংঘের তথ্যমতে, সেই আন্দোলনে অন্তত ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। পরবর্তী সময়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়, যদিও নির্বাসনে থাকা অবস্থায় তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এবার আরও এক দেশকে যুদ্ধের হুমকি দিলো রাশিয়াএবার আরও এক দেশকে যুদ্ধের হুমকি দিলো রাশিয়া ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই আন্দোলনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এর আগে গত রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে অবশ্যই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত থেকে বিমান পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এছাড়া বাংলাদেশ সরকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আহ্বান জানিয়েছে। দেশে ফেরার এই পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র আবেদনের প্রক্রিয়াকে কেন্দ্র করে সম্প্রতি দেশে বেশ কিছু সহিংসতার ঘটনাও ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

আপডেট সময় : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬