ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

আল্লামা আহমদ শফীকে এয়ারকপ্টার যোগে ঢাকায় প্রেরণ

  • আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • / 516
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন দেশের শীর্ষ ও প্রবীণ আলেম হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী’র শারীরিক অবস্থার অবনতি ঘটায়

তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত এম্বুলেন্স হেলিকপ্টার যোগে আজ মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকায় নেয়া হয়েছে।

তাঁকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজগর আলী হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরওয়ারে আলম এবং নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরল হুদার তত্ত্বাবধানেই আল্লামা শাহ আহমদ শফীকে ভর্তি করা হয়েছে বলে হেফাজত আমীরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ টেলিফোনে জানিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসকরা দর্শনার্থীদের হাসপাতালে ভীড় না করতে বার বার অনুরোধ করেছেন। কারণ, এতে চিকিৎসা বাধাগস্ত হচ্ছে। হেফাজত আমীরের শয্যাপাশে তার বড় পুত্র মাওলানা মুহাম্মদ ইউসুফ এবং একান্ত সচিব মাওলানা শফিউল আলমসহ নিকটাত্মীয়রা রয়েছেন।

হেফাজত আমীরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ দেশবাসীর কাছে হেফাজত আমীরের রোগমুক্তি ও দীর্ঘ হায়াতের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।

চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক দুর্বলতা অনুভব করায় আল্লামা শাহ আহমদ শফীকে গত ১৮ মে বৃহস্পতিবার প্রাইভেট হাসপাতালটিতে ভর্তি করা হয়। এই হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোফরানুল হক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জামান এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইবরাহীম চৌধুরী’র তত্ত্বাবধানে হেফাজত আমীরকে চিকিৎসা দেওয়া হয়।

আহমদ শফীকে ঢাকায় নিতে চমেক হাসপাতালের পিছনের মাঠে অপেক্ষামান ছিল বেসরকারী হেলিকপ্টার।

সিএসসিআর হাসপাতালে হেফাজত আমীরের রক্তচাপ বার বার কমে যাওয়ায় এবং ফুসফুসে পানি দেখা যাওয়ায় ২১ মে থেকে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চট্টগ্রামের বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ডের মাধ্যমে তার শরীরে পেসমেকার স্থাপন করা হয়।

এতে রক্ত চাপ স্বাভাবিক ও ফুসফুসের পানি সরে গেলেও শারীরিক দুর্বলতা স্বাভাবিক হচ্ছিল না। গত ১ জুন হেফাজত আমীরকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে আনার তিন দিনের মাথায় শারীরিক অবস্থার অবনতি ও পুণরায় ফুসফুসে পানি জমে শ্বাস কষ্ট দেখা গেলে আবারো তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপরই আরো উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া শুরু হয়।

সিএসসিআর হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১ মে থেকে আল্লামা শাহ আহমদ শফী মুখে খাবার নিতে পারছেন না। তাকে রাইস টিউবের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আল্লামা আহমদ শফীকে এয়ারকপ্টার যোগে ঢাকায় প্রেরণ

আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭