ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

করোনায় মৃত্যুর নতুন রেকর্ড!

  • আপডেট সময় : ০৬:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৭৪ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৬ হাজার ৮৫৪ জনের শরীরে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

এর আগে বুধবার দেশে আরো ৭ হাজার ৬২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬৩ জন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় মৃত্যুর নতুন রেকর্ড!

আপডেট সময় : ০৬:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১