ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

যুক্তরাষ্ট্রে শতাধিক অভিবাসী আটক

  • আপডেট সময় : ১১:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এজেন্টদের হাতে শতাধিক অবৈধ অভিবাসী আটক হয়েছেন। গেল সপ্তাহে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে তাদের আটক করা হয়।

তবে এই ধরপাকড়ের ঘটনাকে শুক্রবার রুটিন কাজের অংশ বলে দাবি করেছে দেশটির প্রশাসন। খবর রয়টার্সের।

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ও মুসলিম বিদ্বেষী নীতির কারণে দেশটিতে অভিবাসীদের ধরপাকড় বেড়ে গিয়েছে। আর এ কারণে অভিবাসন সংশ্লিষ্ট আইনজীবী ও অভিবাসীদের পরিবারগুলোতেও ছড়িয়েছে উদ্বেগ।

অভিবাসীদের স্বার্থ নিয়ে কাজ করা ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের নির্বাহী পরিচালক আলী নুরানি বলেন, ধরপাকড়ের ঘটনায় অভিবাসী ও তাদের শুভাকাঙ্ক্ষি নেটিভ আমেরিকানদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, অভিবাসী বিরোধী অভিযান গভীর উদ্বেগের বিষয়।

গত কয়েক সপ্তাহে আটলান্টা, নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস ও পার্শ্ববর্তী এলাকায় ভীতির জন্ম দিয়েছে।

সরকারিভাবে আটকের সঠিক সংখ্যা না জানানো হলেও আটলান্টা অফিসের সূত্রে জানা গেছে, ২০০ জনের মতো আটক হয়েছেন। অন্যদিকে লস অ্যাঞ্জেলস ও পার্শ্ববর্তী এলাকা থেকে ১৬১ জন আটকের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে শতাধিক অভিবাসী আটক

আপডেট সময় : ১১:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭