ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে দুই ইহুদি ভাইয়ের ওপর হামলা

  • আপডেট সময় : ১০:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরাসি পুলিশ দেশটির রাজধানী প্যারিসের উপকণ্ঠে দুই ইহুদি ভাইয়ের ওপর হামলার তদন্ত করছে। হামলাকারীরা হামলার সময় ইহুদি বিরোধী স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার শিকার বড় ভাইয়ের বয়স ২৯ এবং ছোট ভাইয়ের বয়স ১৭। তারা জানান, হামলাকারীরা করাত দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় তাদের হাত কেটে যায়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইহুদিদের বিশেষ ধরনের টুপি পড়ে বন্ডি এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাদের হয়রানি করা হয়। আলনাই- সোউস- বোইসের কাছে অবস্থিত বন্ডি এলাকায় চলতি মাসে পুলিশ বিরোধী দাঙ্গা হয়েছে। বৃহস্পতিবারের এই হামলার ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। এএফপি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্যারিসে দুই ইহুদি ভাইয়ের ওপর হামলা

আপডেট সময় : ১০:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭