ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

ভারতকে খেলা শেখাচ্ছে লায়ন

  • আপডেট সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুনে টেস্টে বাজেভাবে হারের পর সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই ভারতের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যেই শনিবার (০৪ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। আর ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির দল। কিন্তু নাথান লায়ন নামের এক স্পিন যাদুকরের কাছে একপ্রকার মাথা নুইয়ে প্রথম ইনিংস শেষ করল টিম ইন্ডিয়া।

বেঙ্গালুরু টেস্টে ৭১.২ ওভারে মাত্র ১৮৯ রানেই অল আউট ভারতের প্রথম ইনিংস। পুণেতে দুই ইনিংসেই ৬টা করে উইকেট নিয়ে ভারতকে শেষ করে দিয়েছিলেন ওকিফ। শনিবার বেঙ্গালুরুর প্রথম দিনে একা ৮ উইকেট নিয়ে ভারতকে বিধ্বস্ত করে দিয়ে গেলেন আর এক স্পিনার নাথান লায়ন।

চোট পাওয়া মুরলি বিজয়ের জায়গায় দলে আসা ওপেনার অভিনব মুকুন্দ কোনও রান না করেই মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শুরুতে। দলের রান তখন ১১। প্রথম ডাউনে নেমে পূজারাও বেশ নড়বড়ে অবস্থায় ১৭ রান করে আউট হয়ে যান। ৬৬ বল খেলে লায়নের বলে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ছিল ২ উইকেটে ৭২। লোকেশ রাহুল ৪৮ রানে ক্রিজে ছিলেন।

লাঞ্চের পর নেমে ব্যর্থ কোহালিও। ১৭ বলে মাত্র ১২ রান করে লিয়ঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ভারত অধিনায়ক। দলের রান তখন ৮৮। ড্রিঙ্কের পর ১৭ রান করে আউট রাহানেও। লায়নের বলে স্টাম্প। করুণ নায়ারও বেশি রান করতে পারেননি। ২৬ রান করে তিনিও স্টাম্প হন ওকিফের বলে। অশ্বিন মাত্র ৭ রান করে লায়নের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ঋদ্ধিমান করেন মাত্র ১ রান। লায়নের বলে তাঁর ক্যাচ নেন স্মিথ। একই ভাবে আউট রবীন্দ্র জাদেজাও। ৩ রান করে। প্রায় শেষ পর্যন্ত লড়ে ৯০ রান করে আউট হয়ে যান লোকেশ রাহুল। এর পর ইশান্ত শর্মা নেমে কোনও রান করতে পারেননি। শেষ দুটি উইকেটও নেন লায়ন। শূন্য রানে অপরাজিত থাকেন উমেশ যাদব।

মাত্র ৫০ রান ৮ উইকেট নেন নাথান লায়ন। টেস্টে এটা তার সেরা বোলিং ফিগার। আগের সেরা বোলিং ছিল ৯৪ রানে ৭ উইকেট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতকে খেলা শেখাচ্ছে লায়ন

আপডেট সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭