ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

চান্দিমালকে শিকার করলেন মুস্তাফিজ

  • আপডেট সময় : ১০:৫০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২০ মাস পর সাদা পোশাকে গলে টেস্টে খেলতে নেমে লঙ্কান ব্যাটসম্যান চান্দিমালকে আউট করলেন কাটার মাস্টার মুস্তাফিজ। প্রথম ইনিংসে ৪০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৬ রান। ক্রিজে আছেন কুশাল মেন্ডিস (৪৫) ও আসেলা গুনারাত্নে (৪)।

দিনের শুরুতেই টাইগার অধিনায়ক বল তুলে দেন মু্স্তাফিজের হাতে। দীর্ঘদিন পর টেস্ট ম্যাচে ফিরেও দারুণ বল করতে থাকেন কাটার মাস্টার। তবে উইকেটের দেখা পাচ্ছিলেন না। লাঞ্চ বিরতির পর বল হাতে নিলে তিনি উইকেটের দেখা পান। উইকেটে জমে যাওয়া চান্দিমালকে গালিতে মিরাজের হাতে তালুবন্ধী করিয়ে সাজঘরে পাঠান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে গলেতে প্রথম টেস্টের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ।

সর্বশেষ টেস্ট থেকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। লিটন, সুভাশিষ ও মোস্তাফিজ দলে ঢুকেছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোমিনুল ইসলাম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম(অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সুভাশিষ রায়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: দিমুথ কারুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়াল্লা, আসেলা গুনারাত্নে, দিলুয়ারান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমাল, লাহিরু কামারা ও লক্ষণ সান্ডাকান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চান্দিমালকে শিকার করলেন মুস্তাফিজ

আপডেট সময় : ১০:৫০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭