ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়

“দল ভারি করার জন্য ছাত্রলীগে কখনোই খারাপ লোক নেবে না” : সমাবেশে ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১১:০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • / 2352
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদকঃ  আজ ১২ আগস্ট ২০১৭,শনিবার  সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ আয়োজিত একটি সমাবেশে অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক- পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় ছাত্রলীগের উদ্দেশ্যে করে তিনি বলেন, “আগাছা ও পরগাছামুক্ত ছাত্রলীগ দেখতে চাই ইচ্ছা” এবং দলীয় ভাবমূর্তী অক্ষুন্ন রাখতে তিনি  বলেন, ” এই সংগঠনের সুনামের ধারা বজায় রাখতে হবে। সাবধান, দল ভারি করার জন্য ছাত্রলীগে কখনোই খারাপ লোক নেবে না। তোমাদেরকে আগাছা, পরগাছামুক্ত ছাত্রলীগ গড়তে হবে।” অনুপ্রবেশকারিদের ছাত্রলীগে স্থান দেবে না উল্লেখ করে তিনি আরো বলেন, “গুটি কয়েক খারাপ লোকের জন্য ছাত্রলীগের দুর্নাম হতে পারে না। খারাপদের বের করে দাও, এদের আমাদের প্রয়োজন নেই।”

এর সাথে পুলিশি হামলায় অন্ধ হওয়া সিদ্দিকুর রহমানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, “বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েও তরুণ সিদ্দিকের চোখের আলো আমরা রাখতে পারিনি। কিন্তু আমরা তার পরিবারের সঙ্গে আছি। আমরা সিদ্দিকের পরিবারের সঙ্গে থাকবো। এটা আমাদের দলীয় ও সরকারি সিদ্ধান্ত।”

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা   আসাদুজ্জামান খাঁন কামাল এম.পি। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগে জাতীয় নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“দল ভারি করার জন্য ছাত্রলীগে কখনোই খারাপ লোক নেবে না” : সমাবেশে ওবায়দুল কাদের

আপডেট সময় : ১১:০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭