ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হৃদ্‌রোগীদের জরুরি চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় ১৭ জন নিহত

  • আপডেট সময় : ১২:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশে রাষ্ট্র পরিচালিত একটি কয়লা খনিতে বৃহস্পতিবার এক দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত হয়েছে।
খনিতে ওঠা-নামা করার জন্য ব্যবহৃত খাচাগাড়ি সুড়ঙ্গ পথে আছড়ে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির ঝুঁকিপূর্ণ কয়লা খনি শিল্পে এটি ছিল সর্বশেষ ভয়াবহ খনি দুর্ঘটনা।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, একটি তারের সাহায্যে খনিতে শ্রমিকদের ওঠা-নামা করার খাচাগাড়িতে আগুন ধরে যাওয়ায় তা আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
সিনহুয়ার খবরে বলা হয়, ধ্বংস্তুপের ভিতর থেকে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার অভিযান যথাসময়ে শুরু করা হলেও উদ্ধার কর্মীরা সোমবার পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি।
কয়লা খনিটি চীনের শুয়ানজিশান নগরীর কাছে অবস্থিত।
সিনহুয়া জানায়, নিরাপত্তা আইন লঙ্ঘন করার অভিযোগে পুলিশ দুই ঢালাইকারীকে আটক করেছে।
স্থানীয় সরকারের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, সেখানে এ দুর্ঘটনায় খনির ব্যবস্থাপককে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারি দেশ। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির খনি শিল্পে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় ১৭ জন নিহত

আপডেট সময় : ১২:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭