ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

ঘোড়া বড্ড মারণাত্মক !

  • আপডেট সময় : ০১:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ায় সাপসহ সকল বিষধর প্রাণীর চেয়ে ঘোড়ার হাতে বেশি মানুষ মারা গেছে। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঘোড়ার আক্রমণে ৭৪ জন মারা গেছে।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রনেল ওয়েলটন হাসপাতালে ভর্তি ও মৃতদেহ সংরক্ষণাগার থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই বিষয়টি অবগত করেছেন। ঘোড়ার পরে দ্বিতীয় বিপদজনক প্রাণী হচ্ছে মৌমাছি ও অন্যান্য হুল ফুটানো পোকা। এদের আক্রমণে ২৭ জন মারা গেছে। এই সময়ে ভীতিকর বলে পরিচিত মাকড়সার কামড়ে কারো মৃত্যু হয়নি বলে গবেষণায় উঠে এসেছে।

একই সময়ে হাঙ্গরের আক্রমণে ২৬ জন, কুমিরের আক্রমণে ১৯ জন মারা গেছে।

অস্ট্রেলিয়ায় বিষধর প্রাণীদের নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে এই গবেষণা শুরু করেছিলেন ড. ওয়েলটন। তার মনোযোগ ছিল যেসব প্রাণী কামড় দেয় ও হুল ফোটায় তাদের সংশ্লিষ্ট মৃত্যুর দিকে। কিন্তু গবেষণায় উঠে এসেছে সব বিষধর প্রাণী, বিষাক্ত পোকা মাকড় থেকেও মারণাত্মক ঘোড়া।

ড. ওয়েলটন বলেন, সবাই মনে করে অস্ট্রেলিয়া হচ্ছে সব বিষাক্ত প্রাণীর উৎপত্তিস্থল। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে পোকামাকড়ের কারণে মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গবেষণার নির্ধারিত সময়ে ৪২ হাজার মানুষ পোকামাকড়ের কামড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে, এর এক তৃতীয়াংশ মৌমাছি কিংবা বোলতার কামড়ে। মাকড়সার আক্রমণে ভর্তি হয়েছে ১১ হাজার মানুষ এবং ৬ হাজার ভর্তি হয়েছে সাপের কামড়ে। এবিসি নিউজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়া বড্ড মারণাত্মক !

আপডেট সময় : ০১:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭