ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালিতে ভূমিকম্পের পর তুষার ঝড়, নিহত ৩০

  • আপডেট সময় : ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 340
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির মধ্যাঞ্চলে কয়েক দফার ভূমিকম্পের পর তুষার ঝড়ে বরফের নিচে চাপা পড়েছে একটি হোটেল। ওই হোটেলে অন্তত ৩০ জন ছিলেন। বরফ ধসের এ ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। দেশটির অ্যাবরুজু অঞ্চলের গ্রান সাসো পাহাড়ি এলাকায় তুষার ঝড়ের ঘটনাটি ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও দুটি কম্পন অনুভূত হয়েছে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ইতালিতে আঘাত হানা শক্তিশালী তিন ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ৫.৩, ৫.৭ ও ৫.৩।

খবরে বলা হয়, দফায়-দফায় ভূমিকম্পের পর তুষার ঝড়ের আঘাতে স্থানীয় রিগোপিয়ানো হোটেলের ছাদ ধসে নিহত ও হতাহতের ঘটনাটি ঘটে। এ ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা চলে।

একই অঞ্চলে গত বছরের ২৪ আগস্ট ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ২৯৮ জনের প্রাণহানি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালিতে ভূমিকম্পের পর তুষার ঝড়, নিহত ৩০

আপডেট সময় : ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭