ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

গাম্বিয়া সংকট: পদত্যাগের ঘোষণা ইয়াহিয়া জামেহ’র

  • আপডেট সময় : ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 417
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাম্বিয়ার দীর্ঘদিনের নেতা ইয়াহিয়া জামেহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জামেহ ও পশ্চিম আফ্রিকার মধ্যস্থতাকারীদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনার পর রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।

এ সময়ে তিনি বলেন, ‘রক্ত ঝরানোর কোন প্রয়োজন নেই।’ জামেহ দীর্ঘ ২২ বছর ধরে দেশটির নেতৃত্ব দিলেও গত ডিসেম্বরের নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী আদামা ব্যারোর কাছে পরাজিত হন। জামেহ পরাজয় মিনে নিতে অস্বীকার করেছিলেন। ব্যারো বর্তমানে প্রতিবেশী দেশ সেনেগালে রয়েছেন। বৃহস্পতিবার সেখানে গাম্বিয়ার দূতাবাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। সেনেগালসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা সৈন্যদের গাম্বিয়ায় মোতায়েন করা হয়েছে এবং জামেহ ক্ষমতা থেকে চলে যেতে রাজি না হলে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেয়া হয়েছিল। গিনি ও মৌরিতানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর জামেহ পদত্যাগ করার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘গাম্বিয়ার সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি শুভ বোধ থেকে আমি দেশটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ ‘আমি মহান আল্লাহ ও সমগ্র জাতির কাছে প্রতিজ্ঞা করছি বর্তমান সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে।’ টেলিভিশনে ভাষণ দেয়ার কিছু আগে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদ ওদ আব্দেল আজিজ বলেন, জামেহ পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবেন এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে তিনি এব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি। জামেহকে পদত্যাগে শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাম্বিয়া সংকট: পদত্যাগের ঘোষণা ইয়াহিয়া জামেহ’র

আপডেট সময় : ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭