ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপনার পৈতৃক সম্পত্তিটাকে বাঁচান, প্রধানমন্ত্রীকে গয়েশ্বর

  • আপডেট সময় : ০২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সঙ্গে সামরিক চুক্তি হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন, এখনো সময় আছে। ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে সাক্ষর না করে প্রয়োজনে জীবন দিয়ে হলেও আপনার পৈতৃক এই সম্পত্তিটাকে বাঁচান।

গয়েশ্বর বলেন, আপনি তো জনগণকে দেশের মালিক মনে করেন না। আপনি মনে করেন এই দেশ আপনার পৈতৃক সম্পত্তি। আপনার এই পৈতৃক সম্পত্তিটাকে অন্তত বাঁচান। পৈতৃক সম্পত্তি বাঁচানোর জন্য জীবন দেয়া যায়।

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘যুব জাগপা’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী’র ডাকে সামরিক চুক্তি-গোলামী চুক্তি, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক যুব সমাবেশে গয়েশ্বর এসব কথা বলেন।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান। গয়েশ্বর এসময় ভারতের সঙ্গে সামরিক চুক্তি করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের রাজনৈতিক, সামরিক ও সমাজ বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসার প্রস্তাব দেন।

বিএনপির এই নেতা বলেন, দেশকে বাঁচানোর জন্য ভারত যান। সামরিক চুক্তি করার জন্য যাবেন না। প্রয়োজনে জীবন দিন। তবুও সামরিক চুক্তি করবেন না। এখনো সময় আছে। ভারত যাওয়ার আগে দেশের রাজনৈতিক ও সামরিক বিশেজ্ঞদের সঙ্গে বসুন। আলোচনা করুন।

ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কথা জোর দিয়ে বলা হচ্ছে না। কিন্তু ভারতের পত্রিকায় প্রকাশ করছে এই চুক্তিতে কি হতে যাচ্ছে।

গয়েশ্বর আরো বলেন, বাংলাদেশকে আক্রমণ করতে পারে এমন দেশতো দেখি না।তবে কি ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো সম্ভাবনা আছে? যদি থাকে তবে তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি কেন?

আমাদের সেনাবাহিনী কি দুর্বল হয়ে গেছে যে অন্য দেশের সহযোগিতা নিতে হবে। সামরিক চুক্তি করতে হলে সেনাবাহিনী, দেশের রাজনৈতিক ব্যক্তি, বিশেষ ব্যক্তিদের সাথে আলোচনা করে দিল্লি যাবেন। তবে এখন তিস্তার পানি চুক্তি, সীমান্তে মানুষ হত্যা বন্ধের চুক্তি হতে পারে প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই বলেও জানান তিনি।

ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হলে ভারত অন্য দেশের সাথে যুদ্ধের সময় আমাদের দেশকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

কুমিল্লা সিটি করপোরেশনে পরাজিত হওয়ার পর কয়েকদিন থেকে সরকারের চাপা বন্ধ আছে মন্তব্য করেন তিনি।।

জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, এখন যে নিয়মিত জঙ্গিবাদের কথা শুনছি এটি নিয়েও মানুষের মধ্যে সন্দেহ আছে। দেশের মানুষ এটিকে সন্দহের চোখে দেখে। ভারতের সঙ্গে সামরিক চুক্তিকে যৌক্তিক প্রমাণে মহড়া চলছে। এই মহড়া চুক্তি সাক্ষর পর্যন্ত থাকবে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপনার পৈতৃক সম্পত্তিটাকে বাঁচান, প্রধানমন্ত্রীকে গয়েশ্বর

আপডেট সময় : ০২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭