ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাইতিতে বাস দুর্ঘটনায় নিহত ৩৮

  • আপডেট সময় : ০৮:৫৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাইতির উত্তরাঞ্চলের গোনাইভেস নগরীতে রোববার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।

ফরাসী ভাষার গণমাধ্যমে বলা হয়, গাড়িটি প্রথমে দুজন পথচারীকে ধাক্কা দেয়। এতে একজন মারা যায়। এরপর চালক ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করে।

বেপরোয়া চালকটি রাস্তার ওপর ব্যান্ড মিউজিশিয়ানদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারায়।
রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১শ ৫০ কিলোমিটার দূরে গোনাইভেস অবস্থিত।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। চালকটি পালিয়ে যেতে চেষ্টা করলে ক্ষুব্ধ জনগণ গাড়িটিতে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আহতরা নিকটস্থ একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

কি কারণে চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাইতিতে বাস দুর্ঘটনায় নিহত ৩৮

আপডেট সময় : ০৮:৫৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭