ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যা মার্কিন নৌসেনার

  • আপডেট সময় : ০৮:২৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের একটি পানশালায় দেশ ছাড়ার হুমকি দিয়ে গুলি করে ভারতীয় এক প্রকৌশলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর এক ভারতীয় যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত যুবকের নাম শ্রীনিবাস কুচিভোতলা (৩২)। তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। আর আহত যুবকের নাম অলোক মাদাসানি।

স্থানীয় সময় বুধবার রাতে কানসাসের ভারতীয় মালিকানাধীন একটি পানশালায় ঘটনাটি ঘটে। নিহত যুবক কানসাসের গার্মিন ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সাবেক নৌ কর্মকর্তা অ্যাডাম পিউরিনটন (৫১) নামের ওই ব্যক্তির ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শ্রীনিবাসের। গুরুতর আহত হয়েছেন অলোক। তাদের বাঁচাতে এসে গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দা ল্যান গ্রিলট। আশঙ্কাজনক অবস্থায় অলোক ও গ্রিলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, ঘটনার সময় ওই মার্কিন নৌসেনা মদ্যপ ছিলেন। তিনি ওই সময় পানশালায় বসে বর্ণবাদী আচরণ করছিলেন। একপর্যায়ে পানশালার কর্তৃপক্ষ তাকে মাতলামি বন্ধ করতে বললে তিনি ওই দুই ভারতীয়কে বলেন ‘আমার দেশ ছেড়ে বেরিয়ে যাও’। এরপরই উঠে এসে তিনি ওই দুই ভারতীয়কে গুলি করেন।

এনডিটিভির খবরে বলা হয়, বিদ্বেষপ্রসূতভাবে অভিবাসী ওই প্রকৌশলীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পাঁচ ঘণ্টা পর মিসৌরি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাডামকে। ওই নৌসেনা ইরাকে মার্কিন অভিযানে অংশ নিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কানসাস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যা মার্কিন নৌসেনার

আপডেট সময় : ০৮:২৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭