ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

কাশ্মীরে গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

  • আপডেট সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপুরা জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।

বিদ্রোহীদের গুলিতে অন্তত তিনজন ভারতীয় সেনা নিহত এবং ১৫ সেনা আহত হয়েছেন। এছাড়া পাল্টা গুলিতে একজন বিদ্রোহী নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

আহত ভারতীয় সেনাদের বিমানে করে বান্দিপুরা থেকে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন সেনার অবস্থা সংকটাপন্ন।

মঙ্গলবার সকালে বান্দিপুরার একটি আবাসিক বাড়িতে বিদ্রোহীদের অবস্থানের খবর পেয়ে ভারতীয় পুলিশ এবং সেনাবাহিনী যৌথ তল্লাশি শুরু করে।

এ সময় সেখান অবস্থানরত বিদ্রোহীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়লে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা ঘটে।

এরপর বাড়িটি ঘিরে ফেলে ভারী গুলিবর্ষণ করে ভারতীয় সেনারা। এ সময় বেষ্টনী ভাঙার চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিদ্রোহীরা। কিন্তু তাদের মধ্যে একজন ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে এনকাউন্টারে নিহত হন।

দু’দিন আগে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার ফ্রিসাল গ্রামে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ১০ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে দুই জওয়ান নিহত হয়েছিল।

ওই সময় হিজবুল মুজাহেদিন এবং লস্করে তৈয়বা সংশ্লিষ্ট চারজন বিদ্রোহী নিহত হয়।

এছাড়া এনকাউন্টারে দু’জন সাধারণ ব্যক্তিও নিহত হন। এর প্রতিবাদে কুলগামে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাশ্মীরে গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

আপডেট সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭