ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে পড়ুয়া ৪০০ শিক্ষার্থীর রিপোর্ট চেয়েছে ভারত

  • আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 328
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে মেডিকেল পড়ুয়া প্রায় ৪০০ ভারতীয় শিক্ষার্থীর সম্পর্কে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার হর্ষ শ্রীংলার কাছে রিপোর্ট চেয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এসব শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি থেকে। কিন্তু এখনও তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় নি। এর প্রতিবাদে তারা প্রতিবাদ বিক্ষোভ করছেন। এমন অবস্থায় শুক্রবার ওইসব শিক্ষার্থীর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন সুষমা। তিনি এ নিয়ে এক টুইটও করেছেন।

তাতে সুষমা বলেছেন, (বাংলাদেশের) ওই বিশ্ববিদ্যালয়টি অনুমোদনের চেয়ে বেশি ছাত্র ভর্তি করেছে। এ বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগা রক্ষা করে যাচ্ছেন তিনি (শ্রীংলা)। একই সঙ্গে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সঙ্গে যোগাযোগ রাখছেন বিষয়টির একটি সন্তোষজনক সমাধানের জন্য। ভারতীয় শিক্ষার্থীদের ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে বলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

এতে বলা হয়, বিএমডিসি এখনও প্রায় ১০০০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নি। এর মাধ্যমে তাদের ভবিষ্যতকে ঠেলে দেয়া হয়েছে অনিশ্চয়তায়। ওই শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০০ জন ভারতীয়। এর বাইরে রয়েছে নেপাল ও শ্রীলংকার শিক্ষার্থীও। তারা অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস অব দ্য ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছেন। এমন ঘটনার শিকার ভারতীয় বেশ কিছু শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি থেকে। কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় তাদের একাডেমিক ভবিষ্যত বিপন্ন হওয়ার পথে। এসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় কোথাও প্রাকটিস করতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে পড়ুয়া ৪০০ শিক্ষার্থীর রিপোর্ট চেয়েছে ভারত

আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭