ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে আইএস

  • আপডেট সময় : ০৭:৪৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের বন্দর নগরী এলিয়াটে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইসরায়েল বলছে, বুধবার রাতে দেশের দক্ষিণাঞ্চলে ওই হামলা হয়েছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গুলি চালিয়ে তিনটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা ওই তিন ক্ষেপণাস্ত্র মিসরের সিনাই উপত্যকা থেকে ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছিল। ওই সময় আরো চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে ইসরায়েল জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে এড়িয়ে ওই হামলার জন্য আইএসকে দায়ী করা হয়েছে। এদিকে এলিয়াটের ওই হামলা আইএস চালিয়েছে বলে জঙ্গিগোষ্ঠীটি নিয়ন্ত্রিত গণমাধ্যম নিশ্চিত করেছে।

আইএসের গণমাধ্যম শাখা বলছে, অতীতেও মিসরের সিনাই উপত্যকা থেকে তারা ইসরায়েলে একাধিক হামলা চালিয়েছে। ২০১৪ সালে হামাসের লড়াইয়ের পর এই প্রথম এলিয়াটে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো হলো।

বৃহস্পতিবার সকালে ইসরায়েলি পুলিশ ওই এলাকায় পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে। একই দিনে গাজায় একটি সুড়ঙ্গে বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে আইএস

আপডেট সময় : ০৭:৪৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭