ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

গ্রেপ্তারকৃত জামায়াতের ২৮ নারীর রিমান্ড আবেদন

  • আপডেট সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিকল্পিতভাবে অবৈধ পন্থায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৮ জন নারীর রিমান্ডের আবেদন করা হয়েছে।

শুক্রবার সকালে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার এ তথ্য জানান। তার ভাষ্য, নাশকতার উদ্দেশ্যে এসব নারী এক হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার সরকার জানান, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে তাজমহল রোডের একটি বাসার (১১/৭) দ্বিতীয় তলা থেকে এই ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে গেলে তারা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

পরে পুলিশ দরজা ভাঙতে গেলে তারা খুলে দেন। এ সময় তাদের কাছ থেকে জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্দেশে ছাপানো ৫০টি ও অন্য আরও ৭০টি লিফলেট, সংগঠনের মাসিক রিপোর্ট ফরম ২২৫টি, গোলাম আযমের লেখা তিনটি এবং মতিউর রহমান নিজামীর লেখা একটি বই উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই জামায়াতে ইসলামীর রুকন পর্যায়ের। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাশকতার পরিকল্পনা ছিল। জঙ্গিবাদের সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ২৮ জনের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বিপ্লব কুমার সরকার বলেন, গ্রেপ্তার ওই ২৮ জন এখনো তাদের প্রকৃত পরিচয় গোপন রাখার চেষ্টা করছেন। তাদের পূর্ণাঙ্গ নাম বা সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করছেন না। তবে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে গ্রেপ্তার হওয়া অধিকাংশই রুকন পর্যায়ের। তারা সবাই উচ্চশিক্ষিত। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এদের মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্য রয়েছেন বলেও জানা গেছে। তবে কে বা কারা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রেপ্তারকৃত জামায়াতের ২৮ নারীর রিমান্ড আবেদন

আপডেট সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭