ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাপানে ৯ আরোহীসহ হেলিকপ্টার বিধ্বস্ত

  • আপডেট সময় : ১০:৪০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 314
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানে নয় আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রবিবারের এই দুর্ঘটনায় তিন আরোহী প্রাণ হারিয়েছে বলে আশংকা করা হচ্ছে।

পুলিশের একটি হেলিকপ্টার জাপানের মধ্যাঞ্চলের নাগানো এলাকায় তুষারাবৃত পার্বতের পাশে বিধ্বস্ত হেলিকপ্টারটিকে চিহ্নিত করে। সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকেসহ অন্যান্য সংবাদ মাধ্যম সংবাদটি প্রচার করে।

অগ্নিনির্বাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানান, তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কিন্তু অন্য ছয়জনের খোঁজ মেলেনি। তাদের সন্ধানে অভিযান চলছে। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আরোহী নয়জন উদ্ধারকর্মী। এরা পর্বতে উদ্ধার প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। এএফপি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে ৯ আরোহীসহ হেলিকপ্টার বিধ্বস্ত

আপডেট সময় : ১০:৪০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭