ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

চাঁদের বুকে ঘুরে বেড়ানো নভোচারীর মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন সারনেন ৮২ বছর বয়সে মারা গেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ এ তথ্য জানিয়েছে।

যে তিনজন ব্যক্তি চাঁদে দু’বার গিয়েছেন মি: সারনেন তাদের মধ্যে একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চন্দ্র পৃষ্ঠে মি: সারনেন পা রেখেছিলেন। এরপর আর কেউ চাঁদে যাননি। সে সময় তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত আছে।

মি: সারনেন-এর পরিবার জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। এর বেশি পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি। অ্যাপোলো ১৭’ মিশনের নেতৃত্বে দেবার আগে তিনি দু’বার মহাকাশে গিয়েছিলেন – একবার ১৯৬৬ সালে এবং আরেকবার ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সাথে সম্পৃক্ত হন। ১৯৩৪ সালের ১৪ই মার্চ শিকাগোতে তার জন্ম।

মি: সারনেন-এর পরিবার জানিয়েছে তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কয়েকদিনের মধ্যেই জানানো হবে।

সুত্রঃ বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদের বুকে ঘুরে বেড়ানো নভোচারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭