ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

অস্ত্র নিয়ে ফেসবুক লাইভ: যুবলীগ নেতা কারাগারে

  • আপডেট সময় : ০৮:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 368
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ত্র হাতে রাস্তায় ফেসবুক লাইভে এমপিকে খুঁজতে থাকা আলোচিত যুবলীগ নেতা আবু ওবাইদা শাফির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

খোকসা থানার তথ্যপ্রযুক্তি আইনে মামলায় সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মির্জা মাসুদুজ্জামান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৩ জানুয়ারি রাতে যুবলীগ নেতা আবু ওবাইদা শাফি তার সমর্থকদের নিয়ে অস্ত্র হাতে খোকসা বাজারে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ ও খোকসা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্তকে মারধোর করার জন্য অবস্থান নিয়েছেন বলে ভিডিও লাইভে প্রচার করেন।

এ ঘটনায় ২৫ জানুয়ারি রাতে স্থানীয় এমপি আব্দুর রউফ’র খালাতো ভাই এবং কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে যুবলীগ নেতা আবু ওবাইদা শাফিসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে খোকসা থানায় একটি মামলা দায়ের করেন।

কুষ্টিয়া জেল সুপার মকলেছুর রহমান জানান, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আবু ওবাইদা শাফি নামে একজন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমান তিনি জেল হাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ত্র নিয়ে ফেসবুক লাইভ: যুবলীগ নেতা কারাগারে

আপডেট সময় : ০৮:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭