ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ট্রাম্পের সিদ্ধান্তে জাকারবার্গের উদ্বেগ

  • আপডেট সময় : ০৮:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
  • / 323
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিবাসী থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় ট্রাম্পের নেয়া সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আপনাদের অনেকের মতই আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, আমার বংশধরেরা জার্মান, অস্ট্রিয়া এবং পোল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে এসেছে। আমার স্ত্রী প্রিসিলার বাবা মাও চীন ও ভিয়েতনামের শরণার্থী ছিল। যুক্তরাষ্ট্র অভিবাসীদের নিয়ে গড়া একটি রাষ্ট্র। আর তাতেই আমরা গর্বিত।

তিনি বলেন, নিশ্চিতভাবেই আমাদের দেশকে নিরাপদে রাখতে হবে। কিন্তু দেশকে নিরাপদে রাখতে হলে সেই সকল মানুষের দিকে নজর দিতে হবে, যারা আসলেই আমাদের জন্য হুমকি। সকলের দিকে আইন প্রয়োগকারী সংস্থা বা রাষ্ট্র মনোযোগ দিলে আমেরিকা আরো অনিরাপদ হয়ে যাবে। কেননা তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভাগ হয়ে যাবে এবং দুর্বল হয়ে পড়বে। সেই সঙ্গে কয়েক লাখ মানুষ তাদের অস্তিত্বের সংকটে পড়ে যাবে।

তিনি আরো বলেন, শরণার্থী ও যাদের সাহায্য প্রয়োজন, তাদের জন্য আমাদের দরজা খোলা রাখা উচিত। সেটাই আমাদের পরিচয়। যদি কয়েক দশক আগে শরণার্থীদের আমরা ফিরিয়ে দিতাম, তাহলে প্রিসিলা আজ আমার পাশ থাকতে পারত না।

এ সময় ডেফ্রেড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ)-এর কথা উল্লেখ করে জাকারবার্গ বলেন, বর্তমানে ৭ লাখ ৫০ হাজার কিশোর-কিশোরী এর অধীনে থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে উপার্জন করছে। আমি আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তাদের জন্য এই নিরাপদ পরিবেশ বহাল রাখবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের সিদ্ধান্তে জাকারবার্গের উদ্বেগ

আপডেট সময় : ০৮:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭