ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মালদ্বীপ সফর স্থগিত করেছেন সৌদি বাদশাহ

  • আপডেট সময় : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক মাসব্যাপী এশিয়ায় জাকজমকপূর্ণ সফরে বেরিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিল আবদুল আজিজ আল সৌদ। পূর্ব এশিয়ার পাঁচটি দেশে ৩১ দিন সফর করবেন বাদশাহ সালমান। প্রথমেই তিনি মালয়েশিয়ায় তিনদিন সফর করেছেন।

মালয়েশিয়ায় সফরের পরই বাদশাহ ইন্দোনেশিয়ায় সফর করেছেন। তার এই সফরের মধ্য দিয়ে গত ৪৬ বছর পর এই প্রথম সৌদির কোনো বাদশাহ ইন্দোনেশিয়ায় সফর করলেন। চার দশকের বেশি সময় পূর্বে দেশটিতে শেষ সফর করেছিলেন বাদশাহ ফয়সাল।

ইন্দোনেশিয়ার পর ব্রুনাই ও জাপান সফরের পর বর্তমানে চীনে সফর করছেন বাদশাহ সালমান। সেখান থেকে শনিবার তার মালদ্বীপ যাওয়ার কথা ছিল।

কিন্তু হঠাৎ করেই তিনি তার এই সফর স্থগিত করেছেন। ভারত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রে তেল সমৃদ্ধ দেশটির বিনিয়োগের পরিকল্পনার কারণে সম্প্রতি মালদ্বীপে বিক্ষোভ শুরু হয়েছে। সে কারণেই সৌদি বাদশাহ তার সফর বাতিল করেছেন কিনা তা পরিস্কার নয়।

অপরদিকে, মালদ্বীপ সরকার বলছে, দেশে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০৫ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।

সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাবের কারণেই বাদশাহ সালমান তার সফর স্থগিত করেছেন বলে উল্লেখ করেছে মালদ্বীপ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালদ্বীপ সফর স্থগিত করেছেন সৌদি বাদশাহ

আপডেট সময় : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭