ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মেক্সিকোর গণকবরে মিলল ২৫০টি খুলি

  • আপডেট সময় : ০৮:৩৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেজাক্রুজের একটি গণকবরে ২৫০টি মানুষের খুলি পাওয়া গেছে। রাজ্যটির প্রসিকিউটর জর্জ উইঙ্কলার এ কথা জানান। টিভি নেটওয়ার্ক টেলিভিসাকে দেয়া এক সাক্ষাৎকারে উইঙ্কলার বলেন, মাদক পাচারকারীরা ভেরাক্রুজকে বহুদিন ধরেই লাশ পুঁতে রাখার স্থান হিসেবে ব্যবহার করে আসছে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত শুধু ওই স্থানটির একটি অংশে তল্লাশি চালানো হয়েছে। তবে তিনি সেখান থেকে আরো লাশ পাওয়ার সম্ভাবনা নাকচ করে দেননি। উইঙ্কার বলেন, কোন কোন খুলি কয়েক বছরের পুরাতন হতে পারে।

তিনি টেলিভিসাকে বলেন, ‘ভেরাক্রুজে বিপুল সংখ্যক গণকবর রয়েছে।’

উইঙ্কার আরো বলেন, ‘আমার দৃষ্টিতে রাজ্যের সবগুলো গণকবরের সন্ধান পেলে ভেরাক্রুজ মেক্সিকো, এমনকি বিশ্বের সবচেয়ে বড় গণকবরে পরিণত হতে পারে।’ কিভাবে ও কখন এই খুলিগুলো পাওয়া গেছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকোর গণকবরে মিলল ২৫০টি খুলি

আপডেট সময় : ০৮:৩৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭