ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

  • আপডেট সময় : ০৭:৪০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কোন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।

শনিবার জাপান সাগরের পূর্ব দিকে এ পরীক্ষা চালানো হয়। তবে প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

পিয়ংইয়ং গত বছরগুলোতে বেশ কয়েকবার পরমাণু পরীক্ষা চালিয়েছে। আর এবারের পরীক্ষা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন।

এ বৈঠকে তারা বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকিই তাদের কাছে অগ্রাধিকার পাবে। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটি।

উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা এবং আক্রমণাত্মক বিবৃতি ওই অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফর করেছেন। সফরকালে তিনি বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার সমুচিত জবাব দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আপডেট সময় : ০৭:৪০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭