ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

হোয়াইট হাউজে সাংবাদিকদের ঢুকতে বাধা

  • আপডেট সময় : ১০:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান সংবাদ সংস্থাকে হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের ওই সংবাদ সম্মেলনে রীতিমতো ‘তুলোধুনা’ করা হয় আরও কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিবেদকদের।

সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো, লস অ্যাঞ্জেলস টাইমস ও বাজফিডের প্রতিবেদকদের সংবাদ সম্মেলনে ঢুকতেই দেওয়া হয়নি। শুধু তাই নয়, ছবি তোলার বা ভিডিও করারও অনুমতি পাননি সংবাদকর্মীরা।

অন্যদিকে রয়টার্স, ব্লুমবার্গ ও সিবিএসসহ অন্য ১০টি প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা বিনা-বাধায় সংবাদ সংগ্রহ করতে পেরেছেন।

শন স্পাইসার বলেন, আমরা সঠিকভাবে গণমাধ্যমের প্রশ্নের জবাব দিতে পারছি কিনা সেটাই আমাদের কাজ। আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর নিশ্চিত করতে চাই। তাই বলে এই নয় যে প্রতিবারই ক্যামেরার সামনে সব বলতে হবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় গণমাধ্যমকে তীরষ্কার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেও তিনি টুইটারে লেখেন, ফেইক নিউজ মিডিয়া (নিউ ইয়র্ক টাইমস, এনবিসিনিউজ, সিবিএস, সিএনএন) শুধু আমার শত্রু নয়, তারা আমেরিকার জনগণের শত্রু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হোয়াইট হাউজে সাংবাদিকদের ঢুকতে বাধা

আপডেট সময় : ১০:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭