ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শ্রীলঙ্কার ক্রিকেট টিম বাসে হামলায় জড়িত জঙ্গি নিহত

  • আপডেট সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাইফেল, গ্রেনেড ও রকেটে সজ্জিত অন্তত ১০ বন্দুকধারী শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহনকারী ওই বাসটিতে হামলা চালিয়েছিল।

পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহনকারী বাসে প্রাণঘাতী হামলার দায়ে অভিযুক্ত ও দুই মার্কিন কর্মীর মৃত্যুর জন্য দায়ী আল কায়েদার এক জঙ্গিকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন শনিবার জানিয়েছে, গত সপ্তাহে আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলায় আল কায়েদার ‘সন্ত্রাসী নেতা’ ক্বারি ইয়াসিন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ১৯ মার্চ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলাটি চালানো হয়, এতে ‘বহু পরিচিত সন্ত্রাসী নেতা’ ইয়াসিন নিহত হন।

ইয়াসিন পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক ই তালেবানের ঘনিষ্ঠ মিত্র বলে বিবৃতিতে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এক বিবৃতিতে বলেছেন, “ক্বারি ইয়াসিনের মৃত্যু প্রমাণ করেছে যেসব সন্ত্রাসীরা ইসলামকে কলঙ্কিত করছে এবং যারা পরিকল্পিতভাবে নিরপরাধ মানুষকে লক্ষ্যস্থল করেছে তারা বিচার এড়াতে পারবে না।”

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২০০৮ সালে একটি হোটেলে বোমা হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়, সেখানে দুজন মার্কিন কর্মীও নিহত হন; ওই হামলার জন্য ইয়াসিন দায়ী।

রোববার পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো এবং জঙ্গিরা জানিয়েছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় উস্তাদ আসলাম নামে পরিচিত ইয়াসিন নিহত হয়েছেন।

পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট ইয়াসিনের জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের বাসে চালানো হামলায় সে জড়িত ছিল বলে জানিয়েছে তারা।

জঙ্গিগোষ্ঠী লস্কর ই জাঙ্গভি ওই হামলাটি সংগঠিত করেছিল বলে অভিযোগ করা হয়েছিল।

শ্রীলঙ্কার টিম বাসে হওয়া ওই হামলার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগতিক দেশ হওয়ার মর্যাদা হারায় পাকিস্তান।

রাইফেল, গ্রেনেড ও রকেটে সজ্জিত অন্তত ১০ বন্দুকধারী শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহনকারী ওই বাসটিতে হামলা চালিয়েছিল। এতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ছয় খেলোয়াড় ও এক ব্রিটিশ কোচ আহত এবং আট পাকিস্তানি নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলঙ্কার ক্রিকেট টিম বাসে হামলায় জড়িত জঙ্গি নিহত

আপডেট সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭