ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান পার্লামেন্টে হেনস্তার শিকার নারী এমপি

  • আপডেট সময় : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের পার্লামেন্টে পুরুষ সহকর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার পর আত্মহত্যার হুমকি দিয়েছেন এক নারী আইনপ্রণেতা। তিনি বলেছেন, ব্যাপকভাবে প্রচারিত এ ঘটনায় বুঝা গেছে নারী সুরক্ষা আইন সঠিকভাবে কার্যকর হচ্ছে না।

বার্তা সংস্থা এএফপি জানায়, সিন্ধু প্রদেশের এমপি নুসরাত সাহার আব্বাসী গত শুক্রবার হেনস্তার শিকার হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি পার্লামেন্টে তার নিজের খাস কামরায় তাকে আসতে বলেন। এরপর তিনি তাকে উদ্দেশ্য করে যৌন উস্কানিমূলক মন্তব্য করেন।

নুসরাত বলেন, তিনি এর তীব্র বিরোধিতা করেন এবং পার্লামেন্টে এর বিচার চান। তবে একজন নারী হয়েও পার্লামেন্টের ডেপুটি স্পিকার এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানান।

এতে নুসরাত হতাশ হয়ে পড়েন এবং একটি ছোট বোতল তুলে ধরে বলেন, এর মধ্যে পেট্রোল আছে এবং কোন পদক্ষেপ নেয়া না হলে তিনি তা গায়ে ঢেলে আত্মহত্যা করবেন। শনিবার বিভিন্ন পত্রিকার এ ছবি প্রকাশিত হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক গণমাধ্যমে হৈচৈ শুরু হলে দলের কেন্দ্রীয় প্রধানরা হস্তক্ষেপ করেন এবং পিতাফির ওপর চাপ দেন। অবশেষে পিতাফি পার্লামেন্টে নুসরাতের কাছে ক্ষমা চান।

নুসরাত আব্বাসী মঙ্গলবার বলেন, এটি এখন শেষ হয়েছে। তবে ঘটনাটি নারী সুরক্ষা আইন বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, আইনটি বাস্তবায়নে তারা নাটক করছে। এমনকি পার্লামেন্ট সদস্যরাও লিঙ্গ বৈষম্য ও হেনস্তা থেকে রক্ষা পাচ্ছে না।’ বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান পার্লামেন্টে হেনস্তার শিকার নারী এমপি

আপডেট সময় : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭