ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

তুরস্কে কবুতরের বাজার

  • আপডেট সময় : ০১:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 723
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনেকের কাছে কবুতর বা পায়রা পোষা শুধু শখ নয়, অনেকটা নেশার মতো৷ সেরকম কবুতরপ্রেমীদের জন্যই তুরস্কের সানলিউরফার বাজার৷ বাজারের কাছেই সীরিয়া সীমান্ত৷ যুদ্ধ চলছে সেখানে৷ কিন্তু সানলিউরফায় ঠিকই বসছে কবুতরের বাজার৷
নিলামে কবুতর

তুরস্কের দক্ষিণ-পূর্বের শহর সানলিউরফা৷ সিরিয়ার খুব কাছে এই শহর৷ তাই যখন-তখন গোলার আঘাতে মৃত্যুর আশঙ্কা সেখানে থাকেই৷ তারপরও কার্ডবোর্ডোর বাক্সে কবুতর নিয়ে নিয়মিত তিন চায়ের দোকানের মোড়ে আসেন কবুতর বিক্রেতারা৷ কবুতর বিক্রি হয় নিলামে৷

সংকটপূর্ণ এলাকা

এ শহর থেকে সিরিয়া সীমান্ত মাত্র ৫০ কিলোমিটার দূরে৷ ফলে এখানে সিরিয়া সংকটের প্রভাব আগে পড়েছে, এখন পড়ছে, আগামীতেও পড়বে৷ তাছাড়া এ অঞ্চলে তুর্কি সেনাবাহিনির সঙ্গে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতও প্রায় নিত্য দিনের ঘটনা৷

পায়রাপ্রেম

সানলিউরফার এই বাজারে যাঁরা পায়রা কিনতে আসেন, তাঁরা কিন্তু সাধারণ ক্রেতা নন৷ অধিকাংশই পায়রাপ্রেমী৷ তাই পছন্দ হলে যত দামই হাঁকা হোক না কেন, সেই পায়রা তাঁরা কিনবেনই৷ তুরস্কে এই জাতের পায়রাকে সবাই ‘সিয়াহ কিনিফরলি’ নামে চেনে৷ এর দাম ১০০০ তুর্কি লিরা, অর্থাৎ ২৪৩ ইউরোর মতো৷

চড়া দামের শখ

বিক্রেতা দিলদাস গর্ব করেই বললেন, ‘‘একবার আমি এক জোড়া পায়রা ৩৫ হাজার লিরা (৮,৫০০ ইউরো)-তে বিক্রি করেছিলাম৷ আসলে এ এমন এক ভালোলাগা, যা থেকে রেহাই নেই৷ আমি তো বাড়ির ফ্রিজ এবং বউয়ের সোনার ব্রেসলেট বিক্রি করেও পায়রার দাম দিয়েছি৷’’

শান্তিপ্রিয় বন্ধু

যখন কবুতর বিক্রি হয়না, তখন সবাই নিজের কবুতর নিয়ে চলে যান বাড়ির ছাদে৷ সবাই যার যার কবুতর ওড়ান৷ শত শত কবুতরে ছেয়ে যায় আকাশ৷ রেসিত গুজেলও কবুতরপ্রেমী৷ ৫৫ বছর বয়সি গুজেল বলছিলেন, পাখিরা আমার বন্ধু৷ ওরা আমাকে শান্তি দেয়৷’’

কবুতরের যত্ন

এই বাজারে কবুতরের ভিটামিন এবং অ্যান্টিবায়োটিক ওষুধও বিক্রি হয়৷ গুজেলের ৭০টি কবুতর৷ প্রিয় পাখিগুলোকে নিয়মিত ভালো খাবার এবং ভিটামিন খাওয়ান তিনি৷ তাতে প্রতিদিন অন্তত ৫ লিরা খরচ হয়৷ গুজেল অবশ্য তা নিয়ে ভাবেন না৷

দীর্ঘ যুদ্ধ, কম কবুতর

যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে অনেকেই নিজেদের কবুতর নিয়ে চলে এসেছিলেন এই শহরে৷ তখন কবুতরের দাম খুব কমে গিয়েছিল৷ কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আবার দেখা দিয়েছে কবুতরের সংকট৷ এখন সিরিয়া থেকে কবুতর আসা বন্ধ৷ ফলে দাম বাড়ছে তো বাড়ছেই৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে কবুতরের বাজার

আপডেট সময় : ০১:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭