ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কিরগিজস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ৩২

  • আপডেট সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিরগিজস্তানে তুরস্কের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আজ সোমবার রাজধানী বিশকেকের নিকটবর্তী মানাস বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটেছে। বিবিসি এ খবর জানিয়েছে।

কিরগিজ সরকার জানিয়েছে, বোয়িং ৭৪৭ বিমানটি বিশকেক থেকে ২৫ কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামের কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে ওই গ্রামের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বাকীরা বিমানটির আরোহী।

ঘন কুঁয়াশার মধ্যে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কিরগিজস্তানের কর্মকর্তারা।

মানাস বিমানবন্দর প্রশাসন জানিয়েছে, হংকং থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে বিমানটি সম্ভবত মানাস বিমানবন্দরে থামতে চেয়েছিল, কিন্তু নামার চেষ্টার সময় ঘন কুঁয়াশার মধ্যে স্থানীয় সময় সকাল ৭টা ৩১ মিনিটে বিধ্বস্ত হয়।

কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয়ের সঙ্কট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান মুখাম্মেদ সভারভ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটির কারণে ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিরগিজস্তানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন।

এই মন্ত্রণালয় বিমানটি টার্কিশ এয়ারলাইনসের বোয়িং ৭৪৭-৪০০ বলে শনাক্ত করলেও টার্কিশ এয়ারলাইনস জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি তাদের নয়, এটি এসিটি এয়ারলাইনস নামের তুরস্কের আরেকটি কোম্পানির।

উদ্ধারকারীরা বিমানটির এক পাইলট ও ১৫ জন স্থানীয় বাসিন্দার লাশ উদ্ধার করেছেন বলে জানিয়েছে কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০০৮ সালে মানাস বিমান বন্দর থেকে ইরানগামী একটি বিমান উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়ে। এতে কমপক্ষে ৬৮ জন মারা যান।

নিউজটি শেয়ার করুন

কিরগিজস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ৩২

আপডেট সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭