ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

বিষ প্রয়োগে কিম উনের ভাইকে হত্যা!

  • আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে মালয়েশিয়ায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। খবর কোরিয়ান টাইমসের।

দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কিম নামকে সোমবার মালয়েশিয়ায় হত্যা হয় বলে জানানো হলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

তবে, দেশটির একটি ক্যাবল টিভির সংবাদে দাবি করা হয়, মালয়েশিয়ার বিমানবন্দরে দুজন নারী চর বিষ মেশানো সুই দিয়ে তাকে হত্যা করে।

ঘটনার পর তারা দ্রুত পালিয়ে যায়। মালয়েশিয়া মনে করছে এ হত্যাকাণ্ড উত্তর কোরিয়ার সরকারের ইশারায়ই ঘটেছে।

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের বড় ছেলে কিম জং নামকে সরকারি কোনো পদে রাখা হয়নি।

দক্ষিণ কোরিয়ার প্রয়াত অভিনেত্রী সুং হেই রিমের সঙ্গে কিম জং ইলের বিবাহ-বহির্ভুত সম্পর্কের ফলে তার জন্ম হওয়ায় তাকে দেশের বাইরেই রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিষ প্রয়োগে কিম উনের ভাইকে হত্যা!

আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭