ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

‘দেয়াল সৃষ্টির সময় এখন নয়’: ট্রাম্পকে রুহানি

  • আপডেট সময় : ০৯:৩৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 325
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘এখন জাতির মাঝে দেয়াল সৃষ্টির সময় নয়।’

তেহরানে এক পর্যটন সম্মেলনে বলেন, ‘তারা ভুলে গেছে, বহু বছর আগেই বার্লিন দেয়াল ধসে পড়েছে। এখনও যদি জাতিতে জাতিতে এ ধরণের দেয়াল থাকে, তবে তা সরিয়ে ফেলতে হবে।’

ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর তিনি এ মন্তব্য করলেন।

রুহানি সরাসরি ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে কোন কথা বলেননি।

তবে তিনি বলেন, ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে একটি পরমাণু চুক্তিতে স্বাক্ষরের পর ইরান বিদেশী পর্যটকদের জন্য তার দ্বার উন্মুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি ইরানী বাস করছেন। ট্রাম্পের এই ঘোষণায় অনেক ইরানী পরিবারের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় অন্য যে দেশগুলো রয়েছে, সেগুলো হলো- ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন।

অন্তত ৯০ দিনের জন্য এই দেশগুলো থেকে কোন শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘দেয়াল সৃষ্টির সময় এখন নয়’: ট্রাম্পকে রুহানি

আপডেট সময় : ০৯:৩৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭