ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি: স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘুষ গ্রহণ, শপথ ভঙ্গ ও আত্মসাতের অভিযোগে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট লি জায়ে-ইয়ংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে প্রসিকিউটাররা। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে ভয়াবহ দুর্নীতির অভিযোগের অংশ এই গ্রেপ্তারি পরোয়ানা।

উল্লেখ্য, রাজনৈতিক দুর্নীতি দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ও ব্যবসায়ী অভিজাত গোষ্ঠীকে ভীষণ বিপদে ফেলেছে। একে একে এ দুর্নীতিতে জড়িত থাকার দায়ে অভিযুক্তদের নাম বেরিয়ে আসছে। আজ সোমবার লি জায়ে-ইয়ংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই দিনে দেশটির ন্যাশনাল পেনশন সার্ভিসের প্রধান মুন হুয়-পিও’র বিরুদ্ধেও শপথ ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ গঠন করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি যখন স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন তখন তিনি পেনশন তহবিলকে চাপ দিয়েছিলেন স্যামসাং সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অর্থ সহায়তা দিতে। ওই ব্যক্তিরা স্যামসাং ইলেক্ট্রনিক্সে লি জায়ে-ইয়ংয়ের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে সহায়তা করেছিলেন। ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন। এর ফলে দেশটির এমপিরা প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনে যেতে বাধ্য হন। লি জায়ে-ইয়ংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে স্যামসাং ইলেক্ট্রনিক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতি: স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭