ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যৌন হয়রানির অভিযোগের তদন্ত করবে উবার

  • আপডেট সময় : ০৭:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার বলছে তাদের কর্মীদের যৌন হয়রানির অভিযোগের জরুরি তদন্ত করবে তারা।

উবারের একজন সাবেক প্রকৌশলী সুসান ফ্লাওয়ার তাঁর ব্লগে যৌন হয়রানির অভিযোগ করেন।

এই অভিযোগের প্রেক্ষাপটে উবারের প্রধান ট্রাভিস কালানিক এক বিবৃত্তিতে বলছেন তিনি যেটা বর্ণনা করেছেন সেটা জঘন্য এবং উবারের বিশ্বাস ও মূল্যবোধের পরিপন্থী।

তিনি বলেছেন “যদি কেউ এমনটা করে থাকে বা সমর্থন দেয়, তাহলে তাকে বরখাস্ত করা হবে”।

সম্প্রতি উবারে যেসব নারী কর্মীরা কাজ করেন তাদের প্রতি কোম্পানির কর্তাব্যক্তিদের আচরণ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে।

এরই মধ্যে মিজ ফ্লাওয়ার এর এই ব্লগ পোস্ট সেই আলোচনাকে উসকে দিয়েছে।

স্যান-ফ্রান্সিসকো ভিত্তিক এই কোম্পানিতে যোগ দেয়ার পর পরেই তাঁর নতুন ম্যানেজার অশোভন আচরণ করেন বলে তিনি জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল -এর হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বা নতুন ব্যবসায় উদ্যোগ হলো উবার।

বিশ্বের ৪৫০টির বেশি শহরে এর কার্যক্রম চালু আছে।

স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবার গত বছরের শেষ নাগাদ দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় কার্যক্রম শুরু করে।

মিজ ফ্লাওয়ার এমন একটি ঘটনার তালিকা দিয়েছেন যেখানে তিনি মনে করেছেন তিনি দুর্ব্যবহারের শিকার হয়েছেন।

গুগল, অ্যাপল, ফেসবুক তাদের কোম্পানিতে কর্মীদের বৈচিত্র্যতা নিয়ে তথ্য প্রকাশ করলেও উবার সেটা করেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌন হয়রানির অভিযোগের তদন্ত করবে উবার

আপডেট সময় : ০৭:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭