ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

স্বপ্নভঙ্গ শশীকলার

  • আপডেট সময় : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 319
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়বহির্ভূত সম্পত্তি মামলায় ভারতের তামিলনাড়ু রাজ্যের নেত্রী ভিকে শশীকলা বা ‘চিন্মামা’কে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

একই সঙ্গে কারাভোগের জন্য চেন্নাই পুলিশের কাছে তাকে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের এ রায়ের ফলে শশীকলার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথ রুদ্ধ হয়ে গেল।

এছাড়া আগামী ১০ বছর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ এবং অমিতাভ রায়ের বেঞ্চ এ রায় দেন।

শশীকলা যে মামলায় দণ্ডিত হলেন, তার মূল আসামি ছিলেন তামিলনাড়ুর চারবারের মুখ্যমন্ত্রী জয়ললিতা। এছাড়া শশীকলার দুই আত্মীয় ইলাভরাসি ও সুধাকরণও আসামি ছিলেন।

১৯৯৪ সালে ৬৬.৬৫ কোটি আয়বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

১৮ বছর শুনানি শেষে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে রায় দেন বেঙ্গালুরুর নিম্ন আদালত। রায়ে তাদের ৪ বছরের কারাদণ্ড এবং ১০০ কোটি টাকা জরিমানা করা হয়।

রায়ের পর দণ্ডিত জয়ললিতা ও শশীকলাসহ আসামিরা ছয় মাস কারাভোগ করেন।

পরে ২০১৫ সালের ১১ মে কর্ণাটক হাইকোর্ট তাদের নির্দোষ বলে রায় দিলে তারা মুক্তি পান।

এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিল কর্ণাটক সরকার।

মঙ্গলবার ওই আপিলের রায় ঘোষণা করেন আদালত। এতে শশীকলার বিরুদ্ধে নিম্ম আদালতের দেয়া সাজা বহাল রাখা হয়।

অন্যদিকে গত ডিসেম্বরে জয়ললিতা মারা যাওয়ায় মামলার রায়ে তার ভূমিকার ব্যাপারে কিছু বলা হয়নি।

এদিকে রায় ঘোষণাকালে চেন্নাইয়ের মহাবলিপুরমের রিসোর্টে বিধায়কদের সঙ্গে নিয়ে অবস্থান করছিলেন শশীকলা। সোমবার রাত থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে অবস্থান করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বপ্নভঙ্গ শশীকলার

আপডেট সময় : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭